অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

১৭ বছরে গ্যাস কূপ খনন হয়নি: এস এম জিলানী

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী বলেছেন, বিগত ১৭ বছরে ফ্যাসিবাদী সরকার দেশে কোনো গ্যাস কূপ খনন করেনি। এমনকি গ্যাস কূপ খনন ও উত্তোলনের ক্ষেত্রেও তাদের কোনো পরিকল্পনা ছিল না।

তার ভাষ্য, এর ফলে বর্তমানে দেশে গ্যাসের সংকট তৈরি হয়েছে। গ্যাসের অভাবে কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। একই কারণে গ্যাসনির্ভর বিদ্যুৎকেন্দ্রগুলোও বন্ধ হয়ে গেছে।

তিনি বলেন, রাষ্ট্রনায়ক তারেক রহমান রাত-দিন বিদ্যুৎ সমস্যা সমাধানে কাজ করছেন। মধ্যপ্রাচ্য থেকে গ্যাস এনে শিগগিরই বিদ্যুৎ সমস্যার সমাধান করা হবে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এস এম জিলানী।

আওয়ামী লীগকে উদ্দেশ করে তিনি বলেন, ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। বিএনপির নেতাকর্মীরা হুমকি-ধামকিতে ভয় পায় না। জাতীয়তাবাদী দল হুমকি-ধামকির রাজনীতিতে বিশ্বাসী নয়। এই দলের নেতাকর্মীরা প্রতিহিংসার রাজনীতি করে না। এরপরও দলের নেতাকর্মীদের হুমকি-ধামকি দেওয়া হলে তা রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে।

বর্তমান সরকারের উন্নয়নের কথা তুলে ধরে এস এম জিলানী বলেন, নির্বাচনের আগে সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল, ভোটের কালি আঙুল থেকে মুছে যাওয়ার আগেই সেগুলোর বাস্তবায়ন শুরু হয়েছে। ইতোমধ্যে ১০ হাজার টাকা করে সুদসহ কৃষিঋণ মওকুফ ও ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে। বৃক্ষরোপণ ও খাল খননের কাজও শুরু হয়েছে। পর্যায়ক্রমে সব প্রতিশ্রুতিই বাস্তবায়ন করা হবে।

বর্ণাঢ্য শোভাযাত্রাটি উপজেলার পৌর মার্কেট চত্বর থেকে শুরু হয়ে উপজেলা শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ, উপজেলা বিএনপির সিনিয়র নেতা রফিকুল ইসলাম হাওলাদার, মানিক হাওলাদার, কাজী অমিত মাহমুদ, ফায়েকুজ্জামান শেখসহ উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

1

ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মিঠু, সম্পাদক তানু

2

রাজশাহী বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় তারেক রহমানের

3

নবম পে স্কেল কার্যকরের পথে, চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা

4

গোপন বিয়ে: ইসলামে কেন নিরুৎসাহিত?

5

জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যস্ত কূটনীতি

6

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

7

ফুলবাড়ীতে নরওয়ের রাষ্ট্রদূতের ব্যস্ত দিন, স্কুল পরিদর্শন ও আ

8

ব্রাজিল-হাইতি ম্যাচ ড্র হলে জমে যাবে গ্রুপ ‘সি’-এর সমীকরণ

9

পীরগঞ্জে ২০৮ দুস্থ নারীর হাতে বিনামূল্যে সেলাই মেশিন

10

ঠাকুরগাঁও এলজিইডিতে অনিয়মের অভিযোগ, বছরজুড়ে প্রতিবাদের ঝড়

11

রাজশাহীর কালাইরুটির স্বাদে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, উচ্ছ্বা

12

ত্যাগের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান ডিসি ফরিদা খান

13

রেলের বিস্তৃতি: নতুন করে যুক্ত হচ্ছে ১০ জেলা

14

খালেদা জিয়াকে ফুড পয়জনিংয়ের অভিযোগ, তদন্ত দাবি রিজভীর

15

৩৩ হাজার ফিলিস্তিনি ঘরছাড়া, মানবতাবিরোধী অপরাধের শঙ্কা জাতিস

16

সিলেটে বন্যা স্থিতিশীল, চট্টগ্রাম ও উত্তরে নতুন শঙ্কা

17

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

18

শোলাকিয়ায় সরকারের উন্নয়নকাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

19

তারেক রহমানের সঙ্গে এডিটেড ছবি পোস্ট, সমালোচনায় ছাত্রদল নেতা

20