অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

এবিজি ইউনিভার্সিটি কাপের প্রচারণায় মাতল স্কলার্স ও ফারইস্ট

আগামী ২৫ অক্টোবর শুরু হতে যাচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ-২০২৬। টুর্নামেন্টকে ঘিরে ক্যাম্পাসভিত্তিক প্রচারণার তৃতীয় দিনে ইউনিভার্সিটি অব স্কলার্স ও ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নানা প্রতিযোগিতা ও আয়োজনে মেতে ওঠেন শিক্ষার্থীরা।


দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) উদ্যোগে আগামী ২৫ অক্টোবর শুরু হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বৃহত্তম ক্রীড়া উৎসব এবিজি ইউনিভার্সিটি কাপ-২০২৬। এই আয়োজনকে সামনে রেখে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলছে ক্যাম্পাসভিত্তিক প্রচারণা কার্যক্রম।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রচারণার তৃতীয় দিনে ইউনিভার্সিটি অব স্কলার্স ও ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। দিনব্যাপী এসব আয়োজনে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

দুপুর ১২টায় ইউনিভার্সিটি অব স্কলার্সে দিনের প্রথম পর্ব শুরু হয়। সেখানে শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় ‘হিট দ্য স্টাম্পস’ প্রতিযোগিতা। এতে বিজয়ীকে ৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন আয়োজকেরা এবং তাঁদের হাতে টুর্নামেন্টের সমর্থক জার্সি তুলে দেওয়া হয়।

প্রথম পর্ব শেষে বিকেল ৪টায় ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শুরু হয় দ্বিতীয় পর্বের কার্যক্রম। সেখানে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বল জাগলিং প্রতিযোগিতা। দক্ষতা, মনোযোগ ও বল নিয়ন্ত্রণের এ প্রতিযোগিতায় বিজয়ী পান ৫ হাজার টাকা পুরস্কার। এ পর্বেও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি তাঁদের হাতে টুর্নামেন্টের সমর্থক জার্সি তুলে দেওয়া হয়।

দুই বিশ্ববিদ্যালয়েই আসন্ন টুর্নামেন্টকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস লক্ষ করা যায়। প্রতিযোগিতায় অংশ নেওয়ার পাশাপাশি তাঁরা আয়োজকদের সঙ্গে নিজেদের প্রত্যাশা ও অনুভূতি বিনিময় করেন। এ ধরনের ক্রীড়াভিত্তিক আয়োজন আরও বেশি করার আগ্রহও প্রকাশ করেন অনেকে।

শিক্ষার্থীদের মতে, এ ধরনের উদ্যোগ বিশ্ববিদ্যালয় পর্যায়ে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য এবং সুস্থ প্রতিযোগিতার পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আয়োজকদের লক্ষ্য, ক্যাম্পাস অ্যাক্টিভেশনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টুর্নামেন্টের সঙ্গে সম্পৃক্ত করা, সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করা এবং ক্যাম্পাসজুড়ে ক্রীড়া উৎসবের আবহ তৈরি করা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ধারাবাহিকভাবে চলমান এ কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে টুর্নামেন্টের উন্মাদনা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের ক্রীড়াঙ্গনকে আরও প্রাণবন্ত করতে চান তাঁরা।

এর আগে মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১২টায় ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) প্রচারণা কার্যক্রম শুরু হয়। একই দিন বিকেল ৪টায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) দ্বিতীয় পর্বের আয়োজন করা হয়। পরদিন বুধবার (১৪ অক্টোবর) দ্বিতীয় দিনের কার্যক্রমে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) শিক্ষার্থীরা বিভিন্ন আয়োজনে অংশ নেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্য রকের রেসলিং ক্যারিয়ার কি শেষ? যা বললেন কোডি রোডস

1

রাষ্ট্রপতির সঙ্গে চীনা মন্ত্রীর বৈঠক, দ্বিপক্ষীয় সম্পর্ক জোর

2

ফুলবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও আলোচনা সভা

3

চীনের প্রবৃদ্ধির পূর্বাভাস কমাল আইএমএফ, ২০২৭ সালে ৪ শতাংশের

4

গণভোটে অনড় শফিকুর, আপসের সব প্রস্তাব প্রত্যাখ্যান

5

টিসিবির জন্য ৪৪৫ কোটি টাকার তেল-ডাল কিনছে সরকার

6

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

7

বদলে যাওয়া ক্যাম্পাস

8

পাকিস্তানে ট্রাফিক পুলিশের গাড়িতে হামলা, নিহত ৩

9

নিরাপদ অভিবাসন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিতের আহ্বান র

10

একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

11

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

12

দুর্গাপূজায় ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানি

13

পাঁচ বছর পর নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন: আবদুস সালাম

14

মধ্যরাত থেকে জাটকা ধরায় ৮ মাসের নিষেধাজ্ঞা

15

ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান

16

বিনিয়োগ, জ্বালানি ও বাণিজ্যে তিন নতুন নীতিমালার অনুমোদন

17

তারেক-আনোয়ার ফোনালাপে জ্বালানি ও বিনিয়োগে সহযোগিতার আলোচনা

18

সেটেলমেন্ট অফিসে ঘুষ ও দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ, অতিষ্

19

পাবনা-চাঁপাইনবাবগঞ্জ বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

20