অনলাইন ডেস্ক
প্রকাশ : Jul 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

তেঁতুলিয়ায় জনসেবায় আলোচনায় চেয়ারম্যান প্রার্থী দুলাল হোসেন (বাচ্চু)

‘মানুষ মানুষের জন্য’—এই চিরন্তন দর্শনকে ধারণ করে জনসেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ৫নং বুড়াবুড়ি ইউনিয়নের মান্দুলপাড়া গ্রামের আলহাজ্ব বশির আলমের একমাত্র সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, উদ্যোক্তা এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী মো. দুলাল হোসেন (বাচ্চু)। স্থানীয়দের কাছে তিনি ‘বাচ্চু কন্ট্রাক্টর’ নামেই অধিক পরিচিত।

দীর্ঘদিন ধরে ঢাকায় ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করলেও নিজ এলাকার মানুষের সঙ্গে তার যোগাযোগ ও সম্পৃক্ততা অব্যাহত রয়েছে। ব্যক্তিগত পরিচয়ের গণ্ডি পেরিয়ে তিনি এখন অনেকের কাছে মানবিকতা ও জনসেবার প্রতীক হিসেবে পরিচিত।

গত বৃহস্পতিবার (২৩ জুলাই) বুড়াবুড়ি ইউনিয়নের বুড়াবুড়ি গ্রামে গণসংযোগকালে অনেক বয়োজ্যেষ্ঠ নারী-পুরুষকে তার মাথায় হাত রেখে দোয়া করতে দেখা যায়। এ সময় স্থানীয়দের অনেকেই তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেন।

সমাজকল্যাণমূলক নানা উদ্যোগের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই মানুষের আস্থা অর্জন করেছেন দুলাল হোসেন (বাচ্চু)। প্রতিদিনের ব্যস্ততার মাঝেও তিনি সময় ব্যয় করেন সাধারণ মানুষের কল্যাণে। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানোই তার প্রধান লক্ষ্য।

ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন। দরিদ্র পরিবারের আর্থিক সহায়তা, অসুস্থদের চিকিৎসা সহযোগিতা, শীতার্ত ও বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ, মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা ছাড়াও বিভিন্ন সামাজিক সমস্যায় তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে। এসব কর্মকাণ্ডের কারণে এলাকাবাসীর কাছে তিনি একজন আস্থাভাজন ব্যক্তি হিসেবে পরিচিতি পেয়েছেন।

নিজস্ব অর্থায়নে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এবং বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে সহায়তা দিয়ে একটি মানবিক সমাজ গঠনে অবদান রাখছেন তিনি।

তার নির্বাচনী অঙ্গীকারের মধ্যে রয়েছে—শিক্ষার মানোন্নয়ন, রাস্তা ও অবকাঠামোর উন্নয়ন, সার্বিক জনসেবা নিশ্চিত করা এবং মাদকসহ বিভিন্ন সামাজিক সমস্যা প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন।

চেয়ারম্যান পদপ্রার্থী দুলাল হোসেন (বাচ্চু) বলেন, "ইসলাম একটি পরিপূর্ণ জীবনবিধান। ইসলামের শিক্ষা অনুযায়ী মানুষের সেবা করা একটি বড় ইবাদত। মসজিদ-মাদ্রাসা নির্মাণ, রাস্তাঘাট ও বাঁধ উন্নয়নসহ জনকল্যাণমূলক কাজের মাধ্যমে আমি সমাজের জন্য কিছু করতে চাই। মানুষের সেবা করেই আমি আত্মতৃপ্তি পাই। যতদিন বেঁচে থাকবো, ততদিন অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যেতে চাই।"

তিনি আরও বলেন, "একটি সুন্দর সমাজ গড়তে হলে ইতিবাচক মানসিকতা ও সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। পরিবেশ রক্ষা এবং মানুষের জীবনমান উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।"

সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখতে তিনি এলাকাবাসী ও দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। পাশাপাশি আসন্ন ৫নং বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সকলের সমর্থন ও ভালোবাসা প্রত্যাশা করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসুস্থ গরু জবাই ঠেকাতে কঠোর সিদ্ধান্ত, ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা

1

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

2

মসজিদের বরাদ্দে ই-টেন্ডার বিতর্ক, হাসনাতকে ঘিরে প্রশ্ন

3

ফুলবাড়ীতে গ্রামীণ সড়ক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা

4

স্বামীকে শেষবিদায় জানিয়ে আবার কারাগারে দীপু মনি

5

তেঁতুলিয়া দাখিল মাদরাসায় কেউ পাস করেনি

6

'মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার' পুরস্কার পেল ইউনিলিভ

7

ইরান দলের ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিলের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

8

২০ বছর পর ফের মন্ত্রী ড. আবদুল মঈন খান

9

তেঁতুলিয়ায় বুড়াবুড়িবাসীর জন্য অ্যাম্বুলেন্স দিলেন চেয়ারম্যান

10

গোপন বিয়ে: ইসলামে কেন নিরুৎসাহিত?

11

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

12

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

13

কাগজের প্লেনে বিশ্বজয়, গড়ল নতুন গিনেস রেক

14

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

15

জরুরি কলে লঞ্চ থেকে রোগী উদ্ধার, হাসপাতালে পৌঁছে দিল কোস্টগা

16

১৫ বছর পর শিশু ধর্ষণ মামলার রায়, ঠাকুরগাঁওয়ে তিনজনের আমৃত্

17

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

18

সত্য উদঘাটনই হোক ন্যায়বিচারের প্রথম শর্ত

19

ফুলবাড়ীতে ২৯ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা পেল প

20