অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

গাজীপুরে পোশাক কারখানার ঝুট গুদাম ও পিকআপভ্যানে আগুন

গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিক বিক্ষোভের মধ্যে একটি পোশাক কারখানার ঝুট গুদাম ও একটি পিকআপভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার দুপুরে চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটে।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি পোশাক কারখানার ঝুট গুদাম ও একটি পিকআপভ্যান পুড়ে গেছে। রোববার (১ নভেম্বর) দুপুরে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, প্রথমে চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় একটি পিকআপভ্যানে আগুন দেওয়া হয়। এতে গাড়িটি পুড়ে যায়। পরে একই এলাকার ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড নামের পোশাক কারখানার ঝুট গুদামেও আগুন দেওয়া হয়।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার উদ্যোগ নেয়। তবে আন্দোলনরত শ্রমিকদের বাধার কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছাতে পারেননি। পরে কারখানার নিজস্ব ব্যবস্থাপনা ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানোর চেষ্টা করা হয়।

এর আগে রোববার সকাল থেকে গাজীপুরের কোনাবাড়ী, মৌচাক, সফিপুর ও চন্দ্রাসহ বিভিন্ন এলাকায় ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে পোশাকশ্রমিকরা বিক্ষোভ করেন। এ সময় বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

শ্রমিকদের বিক্ষোভের ঘটনায় কমপক্ষে সাতজন পুলিশ সদস্য আহত হন। দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. তরিকুল ইসলাম জানান, চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় ট্রপিক্যাল নিটেক্স লিমিটেডের ঝুট গুদামে আগুন দেওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করেন। তবে শ্রমিকদের বাধার কারণে তাঁরা সেখানে পৌঁছাতে পারেননি।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সুপার আমজাদ হোসাইন জানান, বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করেন। পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় গাজীপুরের বিভিন্ন এলাকার প্রায় ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ হাজার ৮০০ কোটি টাকার সার কেনার অনুমোদন

1

মাদকমুক্ত সমাজ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফারুকের

2

পঞ্চগড়ে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা

3

জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন প্রতিনিধিদলকে মন্ত্র

4

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

5

ইসরায়েলের নির্বাচনে রেকর্ড ভোটার উপস্থিতি, কঠিন চ্যালেঞ্জে ন

6

এপ্রিল পর্যন্ত বিদ্যুৎ সঞ্চালন লস ৩.২৭ শতাংশ: জ্বালানিমন্ত্র

7

তেঁতুলিয়ায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে পরিকল্পনা স

8

ফুলবাড়ীতে সরকারি কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধ

9

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

10

প্রেস কাউন্সিলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব

11

অনিয়মের অভিযোগে প্রত্যাহার শ্রেষ্ঠ ওসি শফিকুল

12

মধ্যরাত থেকে জাটকা ধরায় ৮ মাসের নিষেধাজ্ঞা

13

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

14

গণভোটের দাবিতে অনড় শফিকুর, আপসের সব প্রস্তাব প্রত্যাখ্যান

15

১৫ সেপ্টেম্বর সিলেট সফরে রাষ্ট্রপতি

16

আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

17

পীরগঞ্জে ১৭ পিস ইয়াবাসহ সুমন আলী গ্রেপ্তার

18

নাদিমা খানের ওপর হামলায় আসকের উদ্বেগ

19

সব আমলের আর্থিক অনিয়ম খতিয়ে দেখবে সংসদীয় কমিটি

20