অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মনোনয়ন জমা দিলেন মির্জা ফয়সল আমীন

রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন মনোনয়নপত্র দাখিল করেছেন। রোববার দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।


ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন মনোনয়নপত্র দাখিল করেছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলামের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

মির্জা ফয়সল আমীন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই। বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকেই তিনি উপনির্বাচনকে সামনে রেখে নির্বাচনী কার্যক্রম শুরু করেন। এর আগে গত ১৭ সেপ্টেম্বর তাঁর পক্ষে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) একই আসনে ১১ দলীয় ঐক্য সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন মনোনয়নপত্র দাখিল করেন। ফলে উপনির্বাচনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার কার্যক্রম সম্পন্ন হয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদ সদস্য পদ শূন্য হলে ঠাকুরগাঁও-১ আসনটি উপনির্বাচনের জন্য নির্ধারিত হয়। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে এ আসন থেকে জয়ী হন মির্জা ফখরুল। পরবর্তীতে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাঁর সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের সুযোগ রয়েছে। আগামী ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আপিল করা যাবে। ৬ অক্টোবর আপিল নিষ্পত্তি করা হবে।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর। পরদিন ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লী এলাকা নিয়ে গঠিত এ আসনে উপনির্বাচন ঘিরে বিভিন্ন দলের প্রার্থীদের নির্বাচনী তৎপরতাও শুরু হয়েছে। বিএনপির মির্জা ফয়সল আমীন ও ১১ দলীয় ঐক্য সমর্থিত দেলাওয়ার হোসেনের পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আব্দুল আলীম নিজামি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

জেলা নির্বাচন কর্মকর্তার তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মোট পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়নপত্র দাখিলের সময়সীমা শেষ হওয়ার পর যাচাই-বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের প্রক্রিয়া সম্পন্ন করে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এরপর প্রতীক বরাদ্দের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সত্য উদঘাটনই হোক ন্যায়বিচারের প্রথম শর্ত

1

তারেক রহমানের গণতান্ত্রিক অঙ্গীকারের প্রশংসায় তাকাইচি

2

বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের তালিকা প্রকাশ, প্রথম চারটিই চীনের

3

প্রধানমন্ত্রীর জাপান সফরে এক লাখ কোটি ইয়েন বিনিয়োগের সম্ভাবন

4

বীরগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ

5

৩৩ হাজার ফিলিস্তিনি ঘরছাড়া, মানবতাবিরোধী অপরাধের শঙ্কা জাতিস

6

৭ নভেম্বর সারা দেশে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

7

দেশ ও মানুষের কল্যাণে কাজ করুন, ইউএনওদের প্রধানমন্ত্রী

8

রাষ্ট্রপতি পদ শূন্য হলেই ভোটের প্রস্তুতি শুরু করবে ইসি

9

খানসামায় ৩ গুদামে অভিযান, উদ্ধার ১,৫৭৭ বস্তা সার

10

এলপিজি বিক্রি বন্ধের ঘোষণায় ১২ কেজির সিলিন্ডারে ৪০০ টাকা পর্

11

ঘর থেকে সংসদ: নারীর অধিকার প্রতিষ্ঠায় পাঁচ দফা দাবি

12

গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি

13

যেভাবে রাজনীতিতে সাফল্যের শীর্ষে মির্জা ফখরুল

14

২৪ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ৭০ লাখ ডলার

15

পীরগঞ্জে পূজার সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শোকজের নির্দেশ এ

16

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্র

17

সৌদি আরবে নিরাপত্তাঝুঁকি, ঢাকা-দাম্মাম ও রিয়াদ ফ্লাইট স্থগিত

18

জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

19

‘প্রতিরোধ গড়লে ১০ মিনিটও দাঁড়াতে পারবে না’—ছাত্রদলকে শিবির স

20