অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

গ্যাস সিলিন্ডার ও ভোজ্যতেলের বাজারে অভিযান, ৮৭ প্রতিষ্ঠানকে জরিমানা

গ্যাস সিলিন্ডার, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অনিয়ম প্রতিরোধে দেশজুড়ে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (১১ অক্টোবর) ঢাকা মহানগরসহ ৩১ জেলায় পরিচালিত অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৮৭টি প্রতিষ্ঠানকে মোট ৭ লাখ ৭১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।


গ্যাস সিলিন্ডার ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা, নির্ধারিত মূল্য কার্যকর করা এবং অবৈধ মজুতের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি বন্ধ করতে দেশব্যাপী বাজার তদারকি জোরদার করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (১১ অক্টোবর) ঢাকা মহানগরসহ দেশের ৩১ জেলায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। অধিদপ্তরের ৪৬টি তদারকি দল অভিযানে অংশ নেয়। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে ৮৭টি প্রতিষ্ঠানকে মোট ৭ লাখ ৭১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানে গ্যাস সিলিন্ডার ও ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি, সরকার নির্ধারিত দামে পণ্য বিক্রি এবং অবৈধভাবে পণ্য মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরির বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

অধিদপ্তর জানায়, বাজার তদারকির সময় দোকানে মূল্যতালিকা প্রদর্শন, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি, ওজন ও পরিমাপে কারচুপি, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রি এবং নকল ও ভেজাল পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের বিষয়গুলো যাচাই করা হয়।

অভিযান চলাকালে ব্যবসায়ীদের দোকানের দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন, নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি এবং ক্রয়-বিক্রয়ের রসিদ সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে অবৈধ মজুতদারি, কৃত্রিম সংকট সৃষ্টি ও ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত দাম আদায় না করার বিষয়ে সতর্ক করা হয়।

বাজার তদারকির পাশাপাশি ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বাড়াতে লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বাস্থ্য পরিদর্শক, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা সহযোগিতা করেন।

ভোক্তাদের প্রয়োজনের অতিরিক্ত পণ্য না কেনার পরামর্শ দিয়েছে অধিদপ্তর। পণ্য কেনার আগে মূল্যতালিকা, সর্বোচ্চ খুচরা মূল্য, উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ যাচাই করার পাশাপাশি ক্রয়ের রসিদ সংগ্রহেরও আহ্বান জানানো হয়েছে।

পণ্য কিনতে গিয়ে অতিরিক্ত মূল্য আদায়, প্রতারণা কিংবা অন্য কোনো অনিয়মের শিকার হলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১ নম্বরে অভিযোগ জানাতে বলা হয়েছে।

অধিদপ্তর জানিয়েছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা, ন্যায্যমূল্য বজায় রাখা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় সারা দেশে নিয়মিত বাজার তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবন্ধী স্কুলে নিয়োগ বাণিজ্যের অভিযোগ, প্রধান শিক্ষককে ঘি

1

পীরগঞ্জ হাসপাতালে ৫০ ভায়েল এন্টি স্নেক ভেনম হস্তান্তর

2

বান্দরবানে তরুণীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

3

বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে ঐতিহ্যবাহী ঢাকাই মসলিন

4

পুলিসিক ছাড়াই দাপুটে যুক্তরাষ্ট্র, প্রথমার্ধেই অস্ট্রেলিয়াকে

5

বদলে যাওয়া ক্যাম্পাস

6

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দিতে চায় বিএনপি

7

পীরগঞ্জে ঢাকাগামী বাসে ফেনসিডিল উদ্ধার, আটক ১

8

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

9

দুঃসময়ে বিরোধী মতের আশ্রয় ছিল ডিআরইউ: রিজভী

10

১৭ বছরে গ্যাস কূপ খনন হয়নি: এস এম জিলানী

11

ফুলবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

12

শুধু মফিজুল হকই কেন, জবাবদিহি হবে সবার?

13

বাংলাদেশের ফুটবলে বড় বিনিয়োগের আশ্বাস ফিফা সভাপতির

14

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

15

গুজব-অপতথ্য রোধে তথ্য যাচাই জরুরি: লায়ন গনি মিয়া বাবুল

16

জুলাই অভ্যুত্থানের ভিত্তি ছিল বিএনপির ১৭ বছরের আন্দোলন: এ্যা

17

রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপল কিয়েভ

18

বাংলাবান্ধা থেকে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ শুরু

19

চট্টগ্রাম বন্দরে ৮ চালানে শুল্ক ফাঁকির চেষ্টা, কোটি টাকার অন

20