অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে শান্তিপূর্ণ ভোট, মাঠে কঠোর নিরাপত্তা

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। আসনটির ১৮৫টি কেন্দ্রে বিরতিহীনভাবে ভোট নেওয়া হচ্ছে। ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সিসি ক্যামেরা, বডি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে নজরদারি করা হচ্ছে।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল ৮টায় আসনটির ১৮৫টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৪০ জন। নির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রার্থীরা হলেন বিএনপির ধানের শীষ প্রতীকের মির্জা ফয়সল আমিন, জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের দেলাওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের বটগাছ প্রতীকের মো. আব্দুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

ইতোমধ্যে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন ও জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তার দায়িত্বে রয়েছেন বিজিবির ২১ প্লাটুন সদস্য, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) ২৫১ সদস্য, পুলিশের ২ হাজার ২৭২ সদস্য এবং আনসার বাহিনীর ২ হাজার ৪৬৫ সদস্য। পাশাপাশি দায়িত্ব পালন করছেন বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

ভোটকেন্দ্রের কার্যক্রম পর্যবেক্ষণের জন্য প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এ ছাড়া বডি ক্যামেরা ও বিজিবির ড্রোনের মাধ্যমে নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে। ভোটের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে।

বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর নির্ধারিত প্রক্রিয়ায় ভোট গণনা করা হবে। এরপর ঘোষণা করা হবে নির্বাচনের ফলাফল।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুরস্কে বাংলাদেশের রপ্তানি বেড়েছে দ্বিগুণের বেশি

1

পীরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, সম্মাননা পেলেন সফল যুব উদ্যোক

2

২০ বছর পর ফের মন্ত্রী ড. আবদুল মঈন খান

3

সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে: স্থানীয় সরক

4

নির্বাচিত সরকারকে বিপদে ফেলতে ছক করে গেছে অন্তর্বর্তী সরকার

5

নতুন করে ফ্যাসিবাদের পদধ্বনি শুনছি: ডা. শফিকুর রহমান

6

প্রথমবার রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

7

ঠাকুরগাঁওয়ে আড়াই হাজার আনসার-ভিডিপি সদস্য নিয়ে নির্বাচনী প্র

8

চাঁদাবাজি করলে বহিষ্কার, যুবদল নেতাদের হুঁশিয়ারি এমপি জালালে

9

চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার আইন হচ্ছে: আই

10

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

11

নারী এমপিদের প্রত্যাশা: দলীয় পরিচয়ের ঊর্ধ্বে নতুন রাষ্ট্রপতি

12

শনিবার বে অব বেঙ্গল কনভারসেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

13

ঠাকুরগাঁওয়ে হাইড্রোলিক হর্ন ব্যবহারে জরিমানা, জব্দ ৪টি

14

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

15

পঞ্চগড়ে ফের উত্তেজনা, হামলার শিকার দুই যুবদল নেতা

16

সাংবাদিক-সংস্কৃতিকর্মীদের মর্যাদা ও পেনশন নিশ্চিতের দাবি

17

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধান

18

স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রের ২৪ ম্যাচ স্থগিত

19

ইমনের ফিফটির পরও ১৬০ রানে অলআউট বাংলাদেশ

20