অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

দিনাজপুরের ফুলবাড়ীতে নানা ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে। এ উপলক্ষে কীর্তন, পূজা-অর্চনা, উৎসব ও মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়।

বাংলাদেশ পূজা উদযাপন কমিটি ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ফুলবাড়ী কেন্দ্রীয় শিবমন্দিরে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল থেকেই সনাতন ধর্মাবলম্বী ভক্তরা মন্দিরে জড়ো হয়ে কীর্তন ও পূজা-অর্চনায় অংশ নেন।

সকাল সাড়ে ১০টার দিকে ভক্তদের অংশগ্রহণে মন্দির প্রাঙ্গণ থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়। এতে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, পূজা উদযাপন কমিটি ফুলবাড়ী শাখার আহ্বায়ক আনন্দ কুমার গুপ্ত, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল হক নাজিম, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুব আলম মিলনসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ভক্তরা অংশ নেন।

শোভাযাত্রা শেষে পুরোহিতরা শ্রীকৃষ্ণের জীবন, কর্ম ও ধর্মীয় আদর্শের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবিজি ইউনিভার্সিটি কাপ ঘিরে এনএসইউ-এআইইউবিতে তারুণ্যের উচ্ছ্

1

দুয়ের অভিষেক, সাইবারির বদলে মরক্কোর একাদশে এল খানুস

2

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

3

তেঁতুলিয়ায় জুলাই যোদ্ধাদের আমন্ত্রণ না দেওয়ায় ক্ষোভ

4

শুধু দুজন রাজি হলেই কি Mutual Divorce হয়ে যায়? জানুন ৭টি গুর

5

ফুলবাড়ী কয়লাখনি নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ

6

শোলাকিয়ায় সরকারের উন্নয়নকাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

7

২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে মালয়েশিয়ার সঙ্গে এফটিএ চায় বাংলা

8

এইচএসসি থেকেই চালু হতে পারে পুনঃপরীক্ষা, সুযোগ পাবেন অনুত্তী

9

ঠাকুরগাঁও আশ্রয়ণ প্রকল্পের অধিকাংশ ঘর ফাঁকা, বাসিন্দা ফিরছে

10

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

11

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

12

বদলে যাওয়া ক্যাম্পাস

13

ফুলবাড়ীতে এনসিপি নেতার সংবাদ সম্মেলনের প্রতিবাদে ভুক্তভোগী প

14

৯ হাজার ৮০০ কোটি টাকার সার কেনার অনুমোদন

15

বৈশ্বিক অপরাধ মোকাবিলায় সমন্বিত নিরাপত্তা কাঠামো গড়তে চায়

16

পীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

17

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

18

শি জিনপিংকে বিমানবন্দরে বিরল ব্যক্তিগত অভ্যর্থনা ট্রাম্পের

19

ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা, বাড়ছে বি

20